1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মালয়েশিয়ায় ৭৫ বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসী আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

প্রবাসের ডেস্ক : মালয়েশিয়ায় ৭৫ বাংলাদেশিসহ ৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে কোটা লাকসামানা এলাকা থেকে এসব অবৈধ অভিবাসীকে আটক করে মেলাকা রাজ্যের কর্তৃপক্ষ।

মেলাকা ইমিগ্রেশন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী বলেন, মধ্যরাতে শুরু হওয়া তিন ঘণ্টার অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ৭৫ জন, মিয়ানমারের চারজন, ইন্দোনেশিয়ার ১০ জন এবং একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন।

তিনি জানান, স্থানীয় জনসাধারণের তথ্যের ভিত্তিতে তামান কোটা লাকসামানায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ১১৭ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর ৯০ জনকে যথাযথ ডকুমেন্টেশন, মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট, ওভারস্টেয়িংসহ বিভিন্ন অভিযোগে আটক করা হয়।

অনির্বাণ বলেছেন, যেখানে অবৈধ অভিবাসীদের দেখা যাবে, সেখানেই অভিযান চালানো হবে। নিয়োগকর্তা বা কোম্পানি যারাই অবৈধ অভিবাসীদের কাজ দেবে বা আশ্রয় দেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com