1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

পুরান ঢাকার কাপড় ও জুতার গোডাউনে আগুন

  • আপডেট টাইম :: রবিবার, ৩ মার্চ, ২০২৪
ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নয়াবাজার জিন্দাবাহার পার্কের পাশে কাপড় ও জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২ মার্চ) রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, ‘পুরান ঢাকার নয়াবাজার জিন্দাবাহার পার্কের পাশে একটি পাঁচতলা ভবনের নিচতলায় জুতা ও কাপড়ের কয়েকটি গোডাউন আছে। রাত সাড়ে ১০টা নাগাদ আমরা এই গোডাউনগুলোতে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১০টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

আগুন পুরোপুরি নির্বাপনের জন্য আর কিছুক্ষণ সময় লাগবে। আমাদের দুইটি ইউনিট কাজ চলমান রেখেছে।’

আগুন লাগার কারণ ও হতাহতের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো খবর আসেনি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com