1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

মসিক নির্বাচন: লাখ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ইকরামুল হক টিটু

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মার্চ, ২০২৪

ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ১ লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ইকরামুল হক টিটু। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘হাতি’ প্রতীকের সাদেকুল হক খান মিল্কী টজুকে ১ লাখ ৩ হাজার ৮৪১ ভোটে পরাজিত করেছেন।

শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০ টায় ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আঞ্চলিক নির্বাচন ও রিটানিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারি ভাবে মো. ইকরামুল হক টিটুকে বিজয়ী ঘোষণা করেন।

জানা গেছে ১২৮টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ‘টেবিল ঘড়ি’ প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘হাতি’ প্রতীকের সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। মেয়র পদে বাকি তিন প্রার্থীর মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ‘ঘোড়া; প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম পেয়েছেন ১০ হাজার ৭৭৩, ‘হরিণ’ প্রতীকে রেজাউল হক ১৪৮৭ এবং ‘লাঙ্গল’ প্রতীকে শহিদুল ইসলাম ১৩২১ ভোট পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com