1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশের জাহাজ, ২৩ নাবিক জিম্মি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছে চট্টগ্রামের কেএসআরএম গ্রুপের মালিকানাধীন বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ। জাহাজটির নাম এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজের ২৩ জন নাবিককে জিম্মি করেছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১টায় জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার তথ্য জানতে পারে জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ।

কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানান, এমভি আবদুল্লাহ নামের জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। জাহাজটি ভারত মহাসাগর অতিক্রম করার সময় জলদস্যুদের কবলে পড়ে। জাহাজে ২৩ জন নাবিক আছেন। তারা সবাই নিরাপদ আছে বলে তারা জানতে পেরেছেন।

এ ব্যাপারে নৌপরিবহন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com