1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

‘আর কথা নাও হতে পারে, বাড়িতে কাউকে কিছু বলিস না’ জলদস্যুদের হাতে জিম্মি জয়

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

নাটোর : ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ও ক্রুদের মধ্যে রয়েছেন নাটোরের বাগাতিপাড়ার জয় মাহমুদ।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে এমভি আব্দুল্লাহ নামের ওই জাহাজ ও  ২৩ বাংলাদেশি নাবিক ও ক্রুকে জিম্মি করে জলদস্যুরা।

জয় মাহমুদ নাটোরের বাগাতিপাড়ার সালাইনগর এলাকার জিয়াউর রহমানের ছেলে। তিনি ওই জাহাজের সাধারণ নাবিক হিসেবে কর্মরত ছিলেন।

জয়ের চাচাতো ভাই মো. মারুফ আলী বলেন, দুপুর দেড়টার দিকে ভাই ফোন দিয়ে বলে, আমাদের জাহাজে জলদস্যুরা আক্রমণ করেছে। আর কথা নাও হতে পারে। বাড়িতে কাউকে কিছু বলিস না। ফোন নিয়ে নিতে পারে বলে লাইন কেটে দেয়। পরবর্তীতে আমি আবার মেসেজ করলে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ভাই মেসেজ করে, ফোন নিয়ে নিয়েছে আর কথা হবে না।

উল্লেখ্য, কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের এমভি আবদুল্লাহ নামের জাহাজটি মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল বলে জানা গেছে।

কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম এমভি আবদুল্লাহ জলদস্যুদের কবলে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com