1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

কুমিল্লায় ইঞ্জিনের সঙ্গে থাকা লক ভেঙে ট্রেন দুর্ঘটনা, আহত ৩০

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

কুমিল্লা: কুমিল্লায় বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুতের ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। তবে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগের লক ভেঙে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার (১৭ মার্চ) দুপুরে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দুর্ঘটনার কারণে চট্টগ্রামের সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, এ পর্যন্ত ৩০ জনের মতো আহত হয়েছেন। আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে।

দুর্ঘটনার পর ট্রেনটির ৮টি বগি লাইন থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রশাসনের লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com