1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে মসজিদে মাইকিং করে গণপিটুনি, নিহত ৪

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে এখন পর্যন্ত ডাকাত দলের চার সদস্য নিহত হয়েছেন। এখনো আশঙ্কাজনক অবস্থায় আরও একজন ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন। রোববার (১৭ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামের চকে এ ঘটনা ঘটে।

তবে নিহত ও আহতদের বিস্তারিত নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তারা সবাই ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামের বিলে ১০-১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দেয়। এরপর গ্রামবাসী একত্র হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। অন্যরা পালিয়ে বিলের বিভিন্ন পুকুরের পানিতে ঝাঁপ দেয়। পরে তাদের পুকুর থেকে তুলে আরও দুজনকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। আহত দুজনকে ঢাকা মেডিকেল হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, এ পর্যন্ত ডাকাত দলের চার সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com