1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ঈদে বাড়তি ছুটির দাবি নাকচ করল মন্ত্রিসভা

  • আপডেট টাইম :: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটি থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ সোমবার (১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ছুটি যেমন আছে তেমনই থাকবে। অর্থাৎ ছুটি বাড়ছে না। আগামী ৯ এপ্রিল বাড়তি এক দিন ছুটি বাড়ানোর সুপারিশ করেছিল আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে।

এর মধ‌্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন।
ঈদের ছুটির আগে সাপ্তাহিক ছুটি ও শবেকদরের ছুটি। ঈদের পরও সাপ্তাহিক ছুটি এবং নববর্ষের ছুটি।

সব মিলে ১০ দিনের মধ্যে দুই দিন কর্মদিবস। এই দুই দিন ছুটির দাবি তুলেছিলেন সরকারি চাকুরেরা।

এর আগে গত বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ছুটি এক দিন করে বাড়ানো হয়েছিল। সেই সময় পাঁচ দিন করে ছুটি মিলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com