1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট-ব্যাংক ম্যানেজারকে অপহরণ

  • আপডেট টাইম :: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ অস্ত্রধারীরা ব্যাংকে হামলা চালিয়ে কোটি টাকারও বেশি নিয়ে গেছে। ব্যাংকের নিরাপত্তা রক্ষায় ব্যবহার করা ১৪টি আগ্নেয়াস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে অপহরণ করেছে ডাকাত দল।

মঙ্গলবার (২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯টায় উপজেলা সদরের সোনালী ব্যাংকে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টায় একদল সশস্ত্র ডাকাত হামলা চালিয়ে ব্যাংকটির গ্রিল ভেঙে লকারে থাকা টাকা, নিরাপত্তায় ব্যবহৃত ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করে। এসময় তারা ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে পুলিশ ও সেনাসদস্যরা ব্যাংকটি নিয়ন্ত্রণে রেখেছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দিদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ব্যাংকটিতে ডাকাতির ঘটনায় ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছে। ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হয়েছে। তবে ঠিক কী পরিমাণ টাকা লুট হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com