1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ১৩ জন নিহত, আহত ৪

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ফরিদপুর : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শহরতলীর কানাইপুরের দিগনগর এলাকায় বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন এবং হাসপালে নিহত হয়েছেন ২ জন । নিহতদের মধ্যে ৭ জন নারী, ৩ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে বলে হাইওয়ে ওসি জানিয়েছেন। এদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল আটটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এ্যাবলুম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ঝিনাইদাহগামী উত্তরা ইউনিক পরিবহনের সাথে ঢাকাগামী একটি যাত্রীবাহী পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মহিলাসহ ১১ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও ২জন নিহত হন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্বার করা হয়েছে।

নিহতের স্বজনেরা জানান, আজ সকালে ত্রানের টিন নিতে বোয়ালমারী থেকে পিকআপে করে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com