1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ইরান-ইসরায়েল সংঘাত: প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : ইরান-ইসরায়েলের সংঘাতময় পরিস্থিতি বি‌শেষভা‌বে নজরে রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে যুদ্ধের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেন তিনি।

বুধবার (১৭ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

বৈঠক শে‌ষে বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ‌্য জানান।

তি‌নি বলেন, হামলার ঘটনার পর এর প্রতিক্রিয়া মোকাবিলায় যার যে খাত, সবাইকেই প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। তবে বাণিজ্য কিংবা অর্থনীতির কথা সুনির্দিষ্ট করে বলেননি। সবাইকেই প্রস্তুতি নিতে বলেছেন এবং এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছেন।

উদাহরণ দিতে গিয়ে মাহবুব হোসেন বলেন, যেমন তেলের দাম বাড়লে সেই প্রভাব মোকাবিলায় আমরা কী করবো, সেই বিষয়ে প্রস্তুতি নিতে বলেছেন।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সভাপ‌তি‌ত্বে তার কার্যালয়ে ম‌ন্ত্রিসভার এই বৈঠক অনু‌ষ্ঠিত হয়। এ সময় ম‌ন্ত্রিসভার সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com