1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী আলোচিত মাসদার হোসেনের ‘আইনজীবী’ সনদ স্থগিত বিবিসির দুই বছরে ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বার কাউন্সিলের নির্বাচন স্থগিত জীবিত পিঁপড়া পাচারের চেষ্টা: কেনিয়ায় চীনা নাগরিককে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ

তুরিনে ফিরে কোয়ারেন্টাইনে রোনালদো

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইউরোপে ফুটবল ফিরছে শিগগিরিই। ক্লাব শহরে ফেরা শুরু করেছেন ফুটবলাররা।

রোনালদো গতকাল ফিরেছেন তুরিনে। নিজের বাড়িতে ফিরেই সিআর সেভেন গেছেন ১৪ দিনের কোয়ারেন্টাইনে। নিজস্ব বিমানে পরিবারের সদস্যদের নিয়ে রাত ১০টা ৩০ মিনিটে তুরিনে ফেরেন রোনালদো। প্রায় দুই মাস পর্তুগালের  দ্বীপ মাডেরিয়াতে ছিলেন রোনালদো।

৩৫ বছর বয়সি রোনালদো জুভেন্টাসের জার্সিতে শেষ খেলেছিলেন ইন্টার মিলানের বিপক্ষে। গত ৮ মার্চ ক্লোজ ডোরে অনুষ্ঠিত হওয়া ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল জুভেন্টাস। এরপরই করোনার ধাক্কায় লিগ বন্ধ করতে বাধ্য হয় ইতালি। মহামারী করোনায় ইতালিতে প্রাণ হারিয়েছেন ২৯ হাজারের বেশি মানুষ।

এদিকে জুভেন্টাস তাদের দশ বিদেশী ফুটবলারকে তুরিনে ফিরিয়েছে। তাদের মধ্যে রয়েছেন ফেদেরিকো বার্নার্ডেসি, হুয়ান কুয়াদ্রাদো, কার্লো পিনসোগ্লিও, লিওনার্দো বনুচি এবং অ্যারন রামসে। আর্জেন্টিনার তারকা গঞ্জালো হিগুয়েন এক সপ্তাহ পর ফিরবেন। মা অসুস্থ থাকায় এখন আর্জেন্টিনাতেই রয়েছেন হিগুয়েন।

গণমাধ্যমে এসেছে আগামী সোমবার থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করতে পারেন ফুটবলাররা। সিরি আ লিগ ২৭ মে থেকে ২ জুনের মধ্যে শুরু করার ইচ্ছে আয়োজকদের। আগস্টের ভেতরেই  মৌসুমের ম্যাচ শেষ করার ইচ্ছা তাদের।  ২৬ ম্যাচে ২০ জয় ও ৩ ড্রয়ে ৬৩ পয়েন্ট জুভেন্টাসের। ৩টি ম্যাচ হেরেছে তারা। ১ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থানে রয়েছে রোনালদোরা। ৬২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লাজিও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com