1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ভিসার শর্ত লঙ্ঘন: মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

প্রবাসের ডেস্ক : মালয়েশিয়ায় ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ২০৬ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তারদের মধ্যে ১৩২ জনই বাংলাদেশি।

শনিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার।

জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির জানান, শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে পাসির গুদাংয়ের একটি নির্মাণস্থলে ‘অপস মাহির’ নামে একটি অভিযানের সময় গ্রেপ্তার করা হয়। অপারেশনটি স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছিল।

তিনি আরও জানান, অভিযানে মোট ৫৩০ জন বিদেশি ও স্থানীয়র কাগজপত্র যাচাই করা হয়েছিল। এই সংখ্যার মধ্যে ২০৬ জন বিদেশিকে তাদের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

বাহারউদ্দিন আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশের ১৩২ জন পুরুষ, চীনের ৫১ জন পুরুষ, মিয়ানমারের ১০ জন, পাকিস্তানের ছয়জন পুরুষ, ইন্দোনেশিয়ার তিনজন পুরুষ, ভিয়েতনামের দুজন পুরুষ এবং চীনের দুজন নারী রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ থেকে ৬১ এর মধ্যে।

তিনি বলেন, ‘১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১) (সি) এর অধীনে বৈধ ভ্রমণ নথিপত্র ছাড়াই দেশে প্রবেশ করায় গ্রেপ্তারদের বিরুদ্ধে তদন্ত করা হবে। আমরা একজন স্থানীয় ব্যক্তিকেও গ্রেপ্তার করেছি। অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার জন্য ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ -এর ৫৬(১)(ডি) ধারায় তার তদন্ত করা হচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com