1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলা ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

  • আপডেট টাইম :: বুধবার, ২২ মে, ২০২৪

শেরপুর : দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে শেখ ফরিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মতো আশুরা বেগম বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে জেলার নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামজা কনক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাকী আক্তার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিত হাজি মোশারফ ঘোড়া প্রতীকে ৬১ হাজার ৭৯৬ ভোট পেয়েছেন। আনারস প্রতীকে ৩৯ হাজার ৮০৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু। প্রধান এ দুই প্রতিদ্বন্দ্বীতাকারীর ভোটের ব্যবধান ২১ হাজার ৯৮৯ ভোট।

এছাড়াও অপর দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৪৫ ভোট। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮শ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত শেখ ফরিদ টিউবওয়েল প্রতীকে ৩৯ হাজার ৭৩৮ ভোট পেয়েছেন। চশমা প্রতীকে মেহেদী হাসান রাজন ৩৩ হাজার ২৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। অপর দুই প্রার্থী বাবুল হোসেন তালা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৮৯৯ ভোট এবং টিয়াপাখি প্রতীকে ইসমাইল হোসেন পেয়েছেন ১২ হাজার ৪৩ ভোট।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম কলসী প্রতীকে ৬৮ হাজার ৮৫১ ভোট পেয়েছেন। ফুটবল প্রতীকে ১৪ হাজার ২৫৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন নোহেলিকা দিব্রা। এছাড়াও পদ্মফুল প্রতীকে ১৩ হাজার ১৬৩ ভোট পেয়েছেন ক্লোডিয়া নকরেক কেয়া এবং হাঁস প্রতীকে ৪ হাজার ৪১৬ ভোট পেয়েছেন রাজিয়া সুলতানা।

নকলায় নির্বাচিত মাহবুবুল আলম সোহাগ দোয়াত-কলম প্রতীকে ২০ হাজার ৬৫৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকশেদুল হক শিবলু কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ২১৩ ভোট। এছাড়াও একই পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ আনারস প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১০৭ ভোট, উপজেলা পরিষদের দুই বারের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১৬ ভোট ও উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬৯৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত উপজেলা ছাত্র লীগের আহবায়ক আবু হামযা কনক চশমা প্রতীকে ৩১ হাজার ১৯৭ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু পেয়েছেন ২৭ হাজার ১৪২ ভোট। এছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মামুন হোসেন উড়োজাহাজ প্রতীকে ১১ হাজার ২৫৭ ভোট, ৭নং টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আকন্দ তালা প্রতীকে ৫ হাজার ৪৫১ ভোট ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম টিউবওয়েল প্রতীকে ৪ হাজার ৫৬১ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত প্রজাপতি প্রতীকে লাকী আক্তার ৬১ হাজার ২৬৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদা ইয়াসমিন হাঁস প্রতীকে ৮ হাজার ১৩৪ ভোট পেয়েছেন। এছাড়াও কোহিনুর বেগম কলস প্রতীকে ৬ হাজার ৬৯৩ ভোট ও আলেয়া পারভীন ফুটবল প্রতীকে ৩ হাজার ৫৪৪ ভোট পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com