1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলা ও নালিতাবাড়ীতে দুই নারীর বাজিমাত, পাত্তাই পেলো না প্রতিদ্বন্দ্বীরা

  • আপডেট টাইম :: বুধবার, ২২ মে, ২০২৪

শেরপুর : সদ্য সমাপ্ত দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নকলা ও নালিতাবাড়ী উপজেলায় মহিলঅ ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী বাজিমাত করেছেন। প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীর তুলনায় বিশাল ভোটের ব্যবধানে তারা বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বীরা যেন তাদের পাত্তাই পায়নি।

এরা হলেন- নালিতাবাড়ী উপজেলা পরিষদের দ্বিতীয় বারের মতো নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি আশুরা বেগম। কলসী প্রতীকে তার প্রাপ্ত ভোট ৬৮ হাজার ৮৫১। ফুটবল প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নোহেলিকা দিব্রা পেয়েছেন ১৪ হাজার ২৫৮ ভোট। এছাড়াও পদ্মফুল প্রতীকে ১৩ হাজার ১৬৩ ভোট পেয়েছেন ক্লোডিয়া নকরেক কেয়া এবং হাঁস প্রতীকে ৪ হাজার ৪১৬ ভোট পেয়েছেন রাজিয়া সুলতানা।

নকলায় প্রজাপতি প্রতীকে নির্বাচিত লাকী আক্তার ৬১ হাজার ২৬৯ ভোট পেয়ে বাজিমাত করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদা ইয়াসমিন হাঁস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৩৪ ভোট। এছাড়াও কোহিনুর বেগম কলস প্রতীকে ৬ হাজার ৬৯৩ ভোট ও আলেয়া পারভীন ফুটবল প্রতীকে ৩ হাজার ৫৪৪ ভোট পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com