1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

বান্দরবান : বান্দরবানে ধর্মীয় ভাবগামভীর্যের মধ্য দিয়ে বোধিবৃক্ষে পানি উৎসর্গের মাধ্যমে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব (বৈশাখী পূর্ণিমা) শুভ বুদ্ধ পূর্ণিমা।

এ উপলক্ষে বুধবার (২২ মে) সকালে বোমাং সার্কেলে চীফ রাজা উচপ্রু চৌধুরী নেতৃত্বে শহরের জাদিপাড়া রাজবাড়ি প্রাঙ্গন থেকে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। এসময় শত শত নর-নারী, দায়ক-দায়িকা, উপ-উপাসীকাবৃন্দ চন্দনের পানি ও ফুল নিয়ে অংশ গ্রহণ করেন।

ধর্মীয় শোভাযাত্রাটি শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু বৌদ্ধ বিহারের বোধিবৃক্ষতলে এসে সমবেত হন পূজারীরা। সেখানে প্রার্থনা ও পঞ্চমশীল গ্রহন পর চন্দনের জল ও ফুল নিয়ে বোধি বৃক্ষমূলের পূজা করেন। এসময় ধর্ম দেশনা দেন রাজগুরু বিহারের অধ্যক্ষ কেতু মহাথের। ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মালম্বীরা ভগবানে নিকট ইহকাল ও পরকালের শান্তির পাশাপাশি দেশ ও জাতীর উদ্দেশে মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজরিত বুদ্ধ পূর্ণিমা। তাই বৌদ্ধদের জন্য দিবসটি অত্যন্ত তাৎপর্যময়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com