1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে হাজতে গিয়েও বেতন-ভাতা উত্তোলন!

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ মে, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে হাজতে থাকাকালীন সময়ে বেতন-ভাতা উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। হাজতবাসের সময়ে বেতনে স্বাক্ষর করে বেতন উত্তোলনের চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ে। এ নিয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন মাসুদুর রহমান ওরফে লাজু তালুকদার।

মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমান মিন্টু ওরফে এমআরটি মিন্টু ও তার স্ত্রী মিনারা বেগম সাতানী শ্রীবরদী মহল্লার মৃত সিরাজুল ইসলামের ছেলে মাসুদুর রহমান লাজু তালুকদারের কাছে জমি বিক্রির কথা বলে ১২ লাখ টাকা নেন। কিন্তু জমি রেজিস্ট্রি দলিল করে না দিয়ে পুরো টাকা আতœসাৎ করেন এমআরটি মিন্টু। এ ঘটনায় মাসুদুর রহমান বাদি হয়ে টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমান মিন্টুসহ ৪ জনের বিরুদ্ধে শেরপুরের সিআর আমলী আদালতে মামলা করেন। ওই মামলায় অফিস সহকারী মিজানুর রহমান মিন্টু গত বছরের ২ মার্চ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এসময় আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। ৯ দিন এমআরটি মিন্টু কারাগারে হাজতবাস করে জামিনে মুক্তি পেলেও মামলাটি বিচারাধীন রয়েছে।
চাকুরি বিধিমালা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারী হাজতবাস হলে সাময়িক বরখাস্ত হওয়ার কথা। একই সাথে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত খোরপোষ ভাতা পাওয়ার কথা। কিন্ত এ ক্ষেত্রে তাকে সাময়িক বরখাস্ত না করে হাজতবাসের সময়সহ নিয়মিত বেতন-ভাতা প্রদান করে আসছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

অভিযোগকারী মাসুদুর রহমান লাজু তালুকদার জানান, দ্রুতবিচার ট্রাইব্যুনালসহ মিজানুর রহমান মিন্টুর নামে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, হাজতে থাকাকালীন একজন মানুষ কিভাবে বিদ্যালয়ে উপস্থিত হয়ে বেতন-ভাতায় স্বাক্ষর করেন তা বোধগম্য নয়।

এ ব্যাপারে টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমান মিন্টু তার বিরুদ্ধে করা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। সরকারি চাকুরিজীবীদের জন্য ফৌজদারী মামলায় হাজতে গেলে বরখাস্তের বিধান রয়েছে। কিন্তু বেসরকারি স্কুলের কোন কর্মচারী ফৌজদারী মামলায় হাজতে গেলে তাকে বরখাস্তের বিষয়ে সরকারের কোন নির্দেশনা নেই বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ওই সময় বিদ্যালয়ের এডহক কমিটি ছিল। ফলে অফিস সহকারী মিজানুর রহমান মিন্টুর বিষয়টি সেভাবে ‘তলিয়ে’ দেখা হয়নি। মানবিক কারণে তাকে বেতন প্রদান করা হয়েছে। হাজতবাসকালে তার অনুপস্থিতির সময়টি সিএল বা নৈমিত্তিক ছুটি হিসেবে গণ্য করা হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা রেজুয়ান বলেন, অভিযোগকারী মাসুদুর রহমান লাজু তালুকদার জেলা প্রশাসক মহোদয়ের কাছে অভিযোগ দিয়েছেন। তার কোন অনুলিপি তিনি পাননি। যেহেতু অভিযোগকারী ডিসি মহোদয়ের কাছে অভিযোগ দিয়েছেন ফলে তিনিই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

অপরদিকে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমান মিন্টুর বিরুদ্ধে একটি দীর্ঘ অভিযোগ তিনি পেয়েছেন। এটি পড়ে দেখা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com