1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ মে, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।

গত বুধবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার টালকি ইউনিয়নের মজিদ বাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ফিরোজ মিয়া (৪০) ও তারই ভাতিজা মাসুদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড়ো হাওয়ায় মজিদ বাড়ি গ্রামে ২৭ মে থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। বুধবার বিকেলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হলে হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পারভীনের বাড়ির সংযোগ তারটি মিটার থেকে ছিটকে পারভীনের শরীরে পড়ে। এতে তিনি বিদ্যুতায়িত হলে তাকে রক্ষায় চাচা শ্বশুর ফিরোজ এগিয়ে আসেন। এসময় তিনিও বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উভয়কে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com