1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঘুর্ণিঝড় রিমালের তান্ডব: সুন্দরবনে ২৬ মৃত ও ৮টি জীবিত হরিণ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জুন, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : টানা ১৭ ঘন্টা তান্ডব চালানো ঘুর্ণঝড় রিমালে ক্ষতিগ্রস্থ সুন্দরবনে গত দুই দিনে ২৬টি মৃত ও ৮টি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

গত সোম ও মঙ্গলবার পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের জামতলা এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় নদীতে ভেসে আসা আরো ৮টি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে।

বন বিভাগ সূত্র জানায়, ২৮ মে মঙ্গলবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের জামতলা এলাকা ভেসে আসা ২৪টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ২৬ টি মৃত ও ৮ টি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ প্রায় ১৭ ঘন্টা তান্ডব চালানো এ ঘুর্ণিঝড়ে সুন্দরবনে প্রায় ৭ থেকে ৮ ফুট জলোচ্ছাসের কারনে ও দফায় দফায় উচ্চ জোয়ারের কারনে নদী-খাল উপচে বনের বিস্তীর্ণ এলাকা মিষ্টি পানির পুকুরগুলোতে নবনাক্ত পানি প্রবেশ করায় পানীয় জলের সংকটে পড়েছে।

বন বিভাগের তথ্য মতে, এ ঝড়ে সুন্দরবনের দুবলার চর সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়া বুড়িগোয়ালী, কলাগাছিয়া, হলদিবুনিয়া, কাচিকাটা, দেবোকী স হবন বিভাগের ক্যাম্পগুলোতেও বেশ ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকার গড়াণ, কেওড়া সুন্দরী গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছপালার ভেঙ্গে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com