1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জুন, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক : শেরপুরে প্রকৌশলী ও ঠিকাদারের আঁতাতে নিম্নমানের সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (২ জুন) সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মধ্যকুমরী পাঁচ রাস্তার মোড় এলাকায় বাজিতখিলা এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বাজিতখিলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসাইন, সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, প্রাণিসম্পদ চিবিৎসক জহুরুল ইসলাম লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার বাজিতখিলা বাজার হতে গাজীরখামার বাজার পর্যন্ত সংযোগ সড়কের বাজিতখিলা বাজার হতে খরখরিয়া বাজার পর্যন্ত সড়কের সাড়ে তিন কিলোমিটার অংশের নির্মাণ কাজ চলছে। কাজটির নির্মাতা প্রতিষ্ঠান মেসার্স আক্রাম এন্টারপ্রাইজ।

অভিযোগ রয়েছে, নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশে নিম্নমানের বিটুমিন ও নির্মাণসামগ্রী দিয়ে কার্পেটিং করা হচ্ছে। ফলে নির্মাণ কাজ শেষ না হতেই সড়কের কার্পেটিং ওঠে যাচ্ছে। এতে সড়ক যোগাযোগ উন্নয়নের কাঙ্খিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে আঁতাতের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নি¤œমানের কাজ করছে বলে দাবি করেন বক্তারা। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন কাজের ক্ষেত্রে আরও অনেক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

মানববন্ধনে নিম্নমানের সামগ্রীর পরিবর্তে দরপত্রে উল্লেখিত যথাযথমানের নির্মাণসামগ্রী দিয়ে সড়কটির কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান বক্তারা।

অভিযোগ অস্বীকার করে ঠিকাদার আকরাম হোসেন বলেন, দরপত্র অনুযায়ী ল্যাবে পরীক্ষিত নির্মাণসামগ্রী ও উপকরণ দিয়ে সড়কটির নির্মাণ কাজ করা হচ্ছে। একটি চক্র তার কাছে চাঁদা দাবি করেছিল। তাদের দাবি পূরণ না করায় ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে তার সুনাম ক্ষুন্ন করছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে এলজিইডি শেরপুরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, ঠিকাদারের সঙ্গে আঁতাতের প্রশ্নই ওঠে না। যথাযথভাবে তদারকির মাধ্যমে সড়কটির নির্মাণকাজ করা হচ্ছে। তথাপি নির্মাণ কাজে কোন ত্রুটি থাকলে নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com