1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে তিনজন নিহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

গুরবাজ-ইব্রাহিমের ঝড়ে আফগানদের বড় সংগ্রহ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

স্পোর্টস ডেস্ক : খাতা-কলমের হিসেবে যোজন যোজন এগিয়ে ছিল আফগানিস্তান। তবে বিশ্বকাপের মঞ্চ বলেই ছোট কিংবা বড় দলের ফারাকটা হিসেবে ধরা হয়নি। কিন্তু মাঠের খেলায় সব ওলটপালোট করে দিলো আফগানরা। উগান্ডার ওপর দিয়ে স্রেফ টর্নেডো বইয়ে দিয়ে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের বড় সংগ্রহ পেয়েছে রশিদ খানের দল।

আজ মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগফানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা।

ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উগান্ডার বোলারদের উপর চড়াও হন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উগান্ডার বোলারদের পাড়ার মানের বানিয়ে এনে স্রেফ তুলোধুনো করেন দুজন। তাতে পাওয়ারপ্লেতেই বিনা উইকেটে ৬৬ রান তুলে নেন। যা আফগানিস্তানের হয়ে ষষ্ঠবারের মতো দুজনের পঞ্চাশ ছাড়ানো জুটি।

আক্রমণের ধার বজায় রেখে নবম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে মাত্র ২৮ বলে টি-টোয়েন্টিতে দেশের হয়ে অষ্টম ফিফটি তুলে নেন গুরবাজ। ১০ ওভারেই দলীয় ১০০ পেরিয়ে যায় আফগানিস্তান। এর খানিক বাদেই ১২তম ওভারের চতুর্থ বলে ৩ রান নিয়ে ফিফটির ঘর ছুঁয়ে ফেলেন ইব্রাহিম।

চর্তুদশ ওভারে দলীয় রান দেড়শ পার করেন গুরবাজ ও ইব্রাহিম। পরের ওভারেই মাসাবাকে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন ইব্রাহিম। ৪৬ বলে ৭০ রানের ইনিংস খেলার পথে ৯টি চার ও ১টি ছক্কা হাঁকান এই ওপেনার। তাতে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি গড়েন দুজন (১৫৪)।

ইব্রাহিমের বিদায়ে ক্রিজে আসেন নজিবুল্লাহ জাদরান। তবে ৪৫ বলে ৭০ করে গুরবাজ আউট হয়ে যাওয়ায় জুটি বাঁধতে পারেননি। তার বিদায়ের পর ধ্বস নামে আফগান ব্যাটিংয়ে। একে একে বিদায় নেন নজিবুল্লাহ (২), মোহাম্মদ নবী (১১) ও আজমতুল্লাহ ওমরজাই (৫)। তাতে দুইশো না হলেও লড়াকু পুঁজি পায় রশিদ খানের দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com