1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীর অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জুন, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে মাদরাসা পড়ুয়া কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি শাহিন (৩৯) কে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ জুন) গভীর রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার গাড়াউন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে গ্রেফতারকৃত শাহীন মিয়াকে পুলিশের মাধ্যমে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত শাহীন নালিতাবাড়ী উপজেলার বনকুড়া এলাকার শামসুল হকের ছেলে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী ৬ষ্ঠ শ্রেণির মাদরাসা পড়ুয়া ছাত্রী। অভিযুক্ত শাহিন মাদরাসায় যাতায়াতের পথে পথে আগে থেকে ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে ২০১৩ সালের ৩০ জুন সকালে ওই কিশোরী মাদরাসায় যাওয়ার পথে শাহিন ও তার বন্ধু হাবি মিয়া তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে এ ঘটনায় কিশোরীর দাদী হয়ে জড়িত দুইজনকে আসামী করে ৩ জুলাই নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এর আগেই আসামীরা পালিয়ে যায়।

এদিকে অভিযুক্তরা পলাতক থাকাবস্থায় ২০২১ সালের ১ ফেব্রুয়ারি পৃথক ধারায় শাহিনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com