1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের দণ্ড, ড্রেজার ধ্বংস

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জুন, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : ভোগাই নদীর নিষিদ্ধ সীমানা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে পৃথকভাবে বিনাশ্রম কারাদদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে শ্যালুচালিত ৭টি মিনি ড্রেজার ধ্বংস করা হয়েছে।

শনিবার (৮ জুন) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ব্রীজ এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার নাকুগাঁও ব্রীজ সংলগ্ন এলাকায় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল কতিপয় বালু ব্যবসায়ী। শনিবার দুপুরে এমন সংবাদের ভিত্তিতে ভ্রম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় বালু উত্তোলনে জড়িত থাকায় নয়াবিল এলাকার আকরাম (৪৮) ও আব্দুল মালেক (৪০) কে ৩ মাস করে এবং নয়াবিল বানিয়াপাড়ার আব্দুল জলিল (৩৭) কে ৬ মাসের বিনাশ্রম কারাদদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালুচালিত ৭টি মিনি ড্রেজার ধ্বংস করা হয়।

পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com