1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতিতে সামাজিক বনায়নের লভ্যাংশের চেক বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুন, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর) : ময়মনসিংহ বনবিভাগের অধীনে রাংটিয়া রেঞ্জের আওতায় গজনী বিটের ২০০৭-২০০৮ সালে সৃজিত সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।

গত সোমবার (১১ জুন) বিকেলে রাংটিয়া রেঞ্জের আয়োজনে ঝিনাইগাতি উপজেলা পরিষদের সভাকক্ষে এসব চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে এবং তাওয়াকুচা বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ সাহিল এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে ৪৮ জন উপকারভোগীর মাঝে ৫০ লাখ ১৮ হাজার ৮ শ ৬০ টাকার চেক প্রদান করা হয়। এসময় সকল উপকারভোগী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com