1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শিক্ষার্থী ও কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করলেন মতিয়া চৌধুরী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ জুন, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : প্রাথমিক, এবতেদায়ী, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের টপটেন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা প্রণোদনা হিসেবে নগদ টাকা এবং কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বধানবীজ ও সার বিতরণ করেছেন সংসদ উপনেতা ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী।

শুক্রবার (১৪ জুন) দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯ হাজার ৫২০ জন শিক্ষার্থী ও ২ হাজার কৃষকের মাঝে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রণোদনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোশারফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মওদুদ আহমেদ, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল দিদারুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মেস্তফা কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা গোপাল চন্দ্র সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন মতিয়া চৌধুরী টিআর, কাবিখা ও কাবিটা’র বরাদ্দ হতে উপজেলার সবক’টি প্রাথমিক ও এবতেদায়ী পর্যায়ের ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম, নিম্নমাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম এবং মাধ্যমিক ও দাখিল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির মেধাতালিকায় প্রথম দশ জনকে এক হাজার করে মোট ৯ হাজার ৫২০ জন শিক্ষার্থীর মাঝে ৮৪ লাখ ২০ হাজার টাকা প্রদান করেন।

এছাড়াও উপজেলার ২ হাজার কৃষকের মাঝে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং ৫ কেজি করে ধানবীজ বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com