1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ইতালির উপকূলে নৌকাডুবে বাংলাদেশিসহ নিহত ১১, নিখোঁজ ৬৬

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগর সংলগ্ন ইতালির দক্ষিণ উপকূলে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে দুটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ১১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন শিশুসহ ৬০ জনের বেশি।

মঙ্গলবার (১৮ ‍জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান এনজিও রেসকিউশিপ জানিয়েছে, ইতালির লাম্পেদুসা উপকূল থেকে একটি কাঠের নৌকার নিচের ডেক থেকে ১০ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে তারা। ডুবন্ত ওই নৌকা থেকে আরও ৫১ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাগুলো লিবিয়ার উপকূল থেকে এসেছিল। এতে সিরিয়া, মিসর, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকেরা ছিলেন। তবে কোন দেশের কত যাত্রী ছিলেন, তা জানানো হয়নি।

প্রতি বছর হাজারো অভিবাসনপ্রত্যাশী জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করেন। এ পথকে অভিবাসনপ্রত্যাশীদের জন্য অন্যতম প্রাণঘাতী বিবেচনা করা হয়। জাতিসংঘ বলছে, ২০১৪ সালের পর থেকে ভূমধ্যসাগরে ২৩ হাজার ৫০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর হয় মৃত্যু হয়েছে, নয়তো নিখোঁজ হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com