1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে কিশোর নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু রেসিং করতে গিয়ে হোমিও হাসান নামে এক মোটরসাইকেল চালক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে অপর মোটরসাইকেল চালক সিয়াম।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কালাকুমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোমিও হাসান ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে এবং আহত সিয়াম একই গ্রামের বাছেত মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সিয়াম হোমিও হাসান দু’জন দুই মোটরসাইকেল নিয়ে কালাকুমা এলাকায় পাল্টাপাল্টি ও আঁকাবাঁকা করে মোটরসাইকেল চালাচ্ছিল। এসময় একই পথে একটি যাত্রীবাহী অটোরিকশা গেলে দুটি মোটরসাইকেলে থাকা দু’জনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরমধ্যে সিয়াম রাস্তায় পড়ে আহত হয়। তবে হোমিও হাসান অটোরিকশায় ধাক্কা খেয়ে গুরুতর জখম হয়ে রাস্তার পাশে থাকা জমির পানিতে ছিটকে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে এলে হোমিও হাসানকে ক্ষেতের পানিতে নিমজ্জিত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com