1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জুন, ২০২৪

শেরপুর : ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’, ফেসবুকে এমন পোস্ট লিখে আত্মহত্যা করেছে আমিনুল ইসলাম (২৭) নামে এক যুবক।

রোববার (২৩ জুন) বিকেল ৩টার দিকে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আমিনুল ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হালিমের ছেলে। আমিনুল বেশ কিছুদিন যাবত মানসিক অবসাদে ভুগছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় ৬ থেকে ৭ মাস আগে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রামের চিন্টুর মেয়ে বিথী আক্তারকে বিয়ে করেন আমিনুল ইসলাম। তবে আমিনুল বেকার থাকায় তার স্ত্রী বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের একটি প্রকল্পে কাজ শুরু করেন আমিনুল।

কিন্তু মানসিক অবসাদে ভুগতে থাকা আমিনুল গত ১৯ জুন ময়মনসিংহের এক চিকিৎসকের তত্বাবধানে কাউন্সিলিং ও ওষুধপত্র সেবন শুরু করেন। এমতাবস্থায় রোববার বেলা আড়াইটার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

বেলা ২টা ৮ মিনিটে দেওয়া প্রথম পোস্টে তিনি উল্লেখ করেন “ঝুলে গেলে মানুষ মরে যায়, নাকি বেঁচে যায়?” ২ টা ৩০ মিনিটে তিনি দ্বিতীয় পোস্টে উল্লেখ করেন “আমি আমার সঠিক মস্তিষ্কে লিখে জাচ্ছি যে, আজ আমার মৃতু্যুর জন্য কেউ দায়ী নয়। এই বিষয়টা নিয়ে যেন কারো প্রতি কোনপ্রকার চার্য না করা হয় এবং কাউকে দায়ী না করা হয়।”

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com