1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আত্মহত্যায় প্ররোচণার মামলায় ফেরারী আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জুন, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলায় পারিবারিক কলহের জেরে আত্মহত্যায় প্ররোচণার মামলার পলাতক আসামী তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গত রোববার (২৩ জুন) সন্ধ্যায় তাকে জামালপুরের ইসলামপুর উপজেলার ধনতলা বেলগাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোফাজ্জল শ্রীবরদী উপজেলার পশ্চিম খারামোড়া এলাকার গুডেলু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, প্রায় ২৫ থেকে ২৬ বছর আগে আহাম্মদ আলীর মেয়ে রহিমা খাতুন ওরফে মালতীকে বিয়ে করে আব্দুল সালাম। ২ ছেলে ও ১ মেয়ে রেখে প্রায় ৪ বছর আগে মারা যান তিনি। স্বামীর মৃত্যুর পর মালতী সংসারের তাগিদে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকুরী নেন। চাকুরীতে থাকাবস্থায় তোফাজ্জল হোসেনের সাথে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বাসা ভাড়া নিয়ে উভয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস শুরু করে।

চলতি বছরের মে মাসের প্রথমদিকে তোফাজ্জল ধান কাটার কথা বলে বাড়িতে এসে মালতীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ১৭ মে সন্ধ্যায় মালতী তোফাজ্জলের বাড়ি গিয়ে তাকে বিয়ের দাবি জানান। এসময় তোফাজ্জল অসম্মতি জানিয়ে মালতীকে গালিগালাজ ও মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরদিন ১৮ মে সকালে বালিজুরী এলাকায় বন বিভাগের গাছের ডালে মালতীর ঝুলন্ত লাশ পাওয়া যায়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ এবং ওড়নার আচলে বাধা একটি চিরকুট উদ্ধার করে। ওই চিরকুটে মৃত্যুর কারন লিখে যায় মালতী।

এ ঘটনায় মালতীর বাবা আহাম্মদ আলী বাদী হয়ে মামলা দায়ের করলে তোফাজ্জল দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com