1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

শেরপুর : শেরপুরে ভারতীয় পাসপোর্টধারী প্রণয় চন্দ্র সূত্রধর (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ জুন) সন্ধ্যায় পৌর শহরের গৃর্দানারায়ণপুর মহল্লা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রণয় চন্দ্র ভারত থেকে ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। তিনি বাংলাদেশের জামালপুর জেলার নান্দিনা এলাকার মৃত হিরেন্দ্র সূত্রধরের ছেলে। ১৯৬৭ সালে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। বর্তমানে তিনি ভারতের মেঘালয় রাজ্যের কুচবিহারের বাসিন্দা। তার ২ মেয়ে এবং স্ত্রী রয়েছে বলে পরিবার জানায়।

পরিবারের বরাতে পুলিশ আরও জানায়, প্রণয় চন্দ্র গত রমজানে বাংলাদেশে বেড়াতে আসেন এবং তার ভাই ডা. পিযুষ চন্দ্র সূত্রধরের শেরপুরের বাসায় অবস্থান করেন। রোববার বাসার সবাই বাইরে বেড়াতে গেলে সন্ধ্যায় এসে ঘরের ড্রইং রুমের ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এসময় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৃতের ভাই ডা. পিযুষ ও তার স্ত্রীর দাবি, প্রণয়ের সঙ্গে ভারতে তার স্ত্রী এবং সন্তানদের পারিবারিক কলহ চলছিল। এ কারণে আত্মহত্যা করতে পারেন বলে তাদের ধারণা। তাদের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক ছিল না।

শেরপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার খায়রুল কবির সুমন জানান, রাতে ভারতীয় নাগরিক প্রণয়ের মরদেহ মর্গে আনা হয়। ময়নাতদন্তের পর বলা যাবে, কিভাবে তার মৃত্যু হয়েছে।

শেরপুরের পুলিশ সুপার আক্রামুল হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তার পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com