1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরণখোলায় ৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জুন, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় দক্ষিণ রাজাপুর গ্রামের সুকুরঞ্জন রায়ের বাড়ির মাছের ঘেরের পাশের তাল গাছ থেকে গত শনিবার (২৯ জুন) ৮ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় বনে অবমুক্ত করা হয় অজগরটি।

ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুল দেবনাথ জানান, শনিবার ভোর ৬ টার দিকে মাছের ঘেরে খাবার দিতে গেলে ঘেরের পূর্ব পাশের একটি তালগাছে অজগরটি দেখতে পান তিনি। পরে বিষয়টি বন বিভাগকে জানালে খবর পেয়ে বন বিভাগ অজগরটি উদ্ধার করে। অজগরটি ৮ ফুট লম্বা এবং ওজন প্রায় ১০ কেজি।

এসও বিপুল দেবনাথ জানান, ধারণা করা হচ্ছে খাবার খোঁজে সুন্দরবন থেকে সাপটি লোকালয়ে চলে এসেছে। একে না মেরে পরিবারটি সচেতনতার পরিচয় দিয়েছে। এভাবে সাপ বা অন্য কোনো বন্যপ্রাণী গ্রামে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে বন বিভাগকে জানানোর অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com