1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে চুরি করতে গিয়ে ছুরিকাঘাতে বিধবাকে হত্যা: বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জুন, ২০২৪

শেরপুর : শেরপুরে টাকা চুরি করতে যাওয়ার পর চোর চিনে ফেলায় প্রতিবেশির ছুরিকাঘাতে নিহত হয়েছেন নারগিস বেগম নামে পঞ্চান্ন বছর বয়সী এক বিধবা নারী।

গত শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত পৌণে দুইটার দিকে সদর উপজেলার লছমনপুর কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে ছুরিকাঘাতের পর শনিবার রাত সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বিধবা।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৭ জুন) ওই গ্রামের মৃত নওশের আলীর বিধবা স্ত্রী নারগিস বেগম শেরপুরের একটি ব্যাংক হতে জমানো আড়াই লাখ টাকা উত্তোলন করে বাড়ি নিয়ে যান। ব্যাংক হতে টাকা উত্তোলনের এ বিষয়টি প্রতিবেশী ছামিদুল হকের ছেলে আলীমুল ওরফে আলীম (২৮) জানতে পারে। পরে সে লোভের বশবর্তী হয়ে ওই আড়াই লাখ টাকা চুরির উদ্দেশ্যে শুক্রবার দিবাগত রাত পৌণে দুইটার দিকে নারগিস বেগমের ঘরের দরজার ভেঙ্গে প্রবেশ করে। শব্দ পেয়ে নারগিস বেগম জেগে উঠেন এবং প্রতিবেশী আলীমুলকে চিনে ফেলে প্রতিবাদ করেন। এসময় আলীমুল তার সাথে থাকা ছুরি দিয়ে নারগিস বেগমের পেট ও গলায় আঘাত করে পালিয়ে যায়। এতে নারগিস বেগম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে এগারোটার দিকে নারগিস বেগম মারা যান।

এদিকে রোববার নারগিস বেগমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী আলীমের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে ও অগ্নিসংযোগ করে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com