1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীর গৃহবধূ হত্যা মামলার পলাতক আসামী গাজিপুরে গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জুন, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে গৃহবধূ রূপালী বেগম (১৮) কে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি আরিফুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ জামালপুর এবং র‌্যাব-১ গাজীপুর।

গত শনিবার (২৯ জুন) দুপুরে গাজীপুরের গাছা থানার শরীফপুর কোনাবাড়ি থেকে তাকে গ্রেফতার করার পর রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, নালিতাবাড়ী উপজেলার মধ্য রাজনগর গ্রামের আব্দুর রশিদের কন্যা রূপালী বেগমের সাথে প্রায় ছয় মাস আগে একই গ্রামের লুৎফর রহমানের ছেলে রাতুল মিয়ার বিয়ে হয়। এসময় ১ লাখ টাকা পণসহ আসবাবপত্র দেয় রূপালীর পরিবার। গত ১৪ জুন বিকেলে যৌতুকের দাবীতে গৃহবধূ রূপালীকে গালিগালাজ ও মারধর করে তার স্বামী। একপর্যায়ে রূপালীকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে ৫ জনকে আসামী করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এদিকে এ ঘটনার পর থেকে মামলার আসামীরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। এমতাবস্থায় র‌্যাবের জামালপুর ও গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল শনিবার দুপুরে গাজীপুরের গাছার শরীফপুর কোনাবাড়ি থেকে মামলার অন্যতম পলাতক আসামী আরিফ মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com