1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে জাতীয় কৃষক সমিতি’র উদ্যোগে ধানবীজ বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

শেরপুর : জাতীয় কৃষক সমিতি শেরপুর জেলা শাখার উদ্যোগে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৩ জুলাই) সকালে জেলার নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী বাজারস্থ সংগঠনটির কার্যালয়ে কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা হয়।

জাতীয় কৃষক সমিতির শেরপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে বীজ ভার্চুয়ালি অংশ নিয়ে বিতরণ উদ্বোধন করেন জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক।

এসময় তিনি বলেন, বন্যার পর কৃষকদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে ধান বীজ। এ জন্য কৃষক নেতৃবৃন্দকে বন্যা দূর্গত কৃষকদের পাশে দাড়াতে বীজতলা তৈরি করে অধিক সংখ্যক কৃষকের মাঝে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, বন্যা পরবর্তী সময়ে ধান উৎপাদনে যাতে কোন সমস্যা না হয় সেজন্য কৃষকদের সচেতন ও সংগঠিত করতে হবে।

এ সময় ভার্চুয়ালি অংশ নিয়ে আরও বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির প্রচার সম্পাদক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য শেরপুর জেলার ইনচার্জ মুস্তফা আলমগীর রতন। এসময় জাতীয় কৃষক সমিতি জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com