1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নীলফামারীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
সাগর আলী, নীলফামারী: দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী অংশ হিসেবে নীলফামারীতে গ্রামীণ ব্যাংক জোনাল অফিসের উদ্যোগে বৃক্ষরোপনের কর্মসূচী শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার শম্ভু চরণ প্রামাণিক।
বুধবার (৩ জুলাই) সকালে নীলফামারী যোনের আয়োজনে পলাশবাড়ী নীলফামারী  শাখা, ও সোনারায় ডোমার শাখায় গাছের চারা বিতরণ করা হয়।
পলাশবাড়ি শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক(নীলফামারী এরিয়ার প্রোগ্রাম অফিসার)মোঃ রফিকুল ইসলাম ও সোনারায় শাখার ব্যবস্থাপক আজাহারুল ইসলামের নেতৃত্বে পরিবেশ রক্ষা ও ঋণগ্রহীতা সদস্যদের সম্পদ সৃষ্টির লক্ষ্যে প্রত্যেক সদস্যকে ৬টি করে বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয় ।
বিতরণ শেষে যোনাল ম্যানেজার শম্ভু চরণ প্রামাণিক বলেন, প্রতিষ্ঠার পর থেকেই গ্রামীণ ব্যাংক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে দেশের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখছে। গ্রামীণ ব্যাংক, দারিদ্র বিমোচনে সক্রিয় ভুমিকা রেখে, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রহণী ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও রাখবে।
তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের কর্মপরিকল্পনায় সারাদেশে ৩০ কোটি চারা রোপন করা হবে। তারই অংশ হিসেবে জেলার ৬১টি শাখায় মোট ৭০ লক্ষ গাছের চারা বিতরণ করা হবে। আজ পলাশবাড়ী শাখায় ১১ হাজার ৪শ ও সোনারায় শাখায় ১৬ হাজার ৮শ গাছের চারা  বিতরণ হয়েছে। গাছে চারা বিতরণ ও রোপন করা অব্যহত থাকবে। প্রকৃতি সবুজে ভরে উঠবে। এতে পরিবেশের ভারসম্য বজায় থাকবে।
এ সময় যোনাল অডিট অফিসার নজমুল হক, সদর এরিয়া ম্যানেজার আলী জাফর, ডোমার উপজেলার এরিয়া ম্যানেজার তোজাম্মেল হকসহ শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com