1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মেসির পেনাল্টি মিস, মার্টিনেজের বীরত্বে সেমিফাইনালে আর্জেন্টিনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

স্পোর্টস ডেস্ক : নিকোলাস ওতামেন্ডির শটটা জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়লো পুরো গ্যালারি। উল্লাসে ফেটে পড়লেন লিওনেল মেসি। আরেকবার বীরত্ব দেখালেন এমিলিয়ানো মার্টিনেজ। তার টানা দুই সেভে ভর করে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে কোপা আমেরিকার সেমিফাইনালে পা রাখলো আর্জেন্টিনা।

ম্যাচে উত্তেজনা ছড়ালো বেশ। প্রথমার্ধে লিসান্দ্রো মার্টিনেজের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারলো না ইকুয়েডর। ম্যাচ যখন উন্মাদনার তুঙ্গে, ঠিক তখনই শেষের দিকে দারুণ এক গোল করে ম্যাচ সমতায় নিয়ে আসেন ইকুয়েডরের কেভিন রুদ্রিগেজ।

আগেই জানা গিয়েছিল, কোপার এবারের আসরে কোয়ার্টার ও সেমি-ফাইনালে থাকছে না কোনো অতিরিক্ত সময়। ফলে ম্যাচ গড়ালো টাইব্রেকারে। তাতে আরেকবার অভিজ্ঞতার ভেলকি দেখালেন মার্টিনেজ।

মেসি প্রথম শট মিস করতেই আর্জেন্টাইনদের চোখেমুখে হতাশা। কিন্তু আর্জেন্টিনার মার্টিনেজ আছেন যে!  ইকুয়েডরের হয়ে প্রথম শটটি নিতে আসেন অ্যাঞ্জেল মেনা। বামদিকে ঝাঁপিয়ে তার শট রুখে দেন মার্টিনেজ। পরের শটে অ্যালান মিন্দার শটও আটকে সমর্থকদের আনন্দে ভাসান এমি।

বিপরীতে টানা চার শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন জুলিয়ান আলভারেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, গনজালো মন্টিয়েল ও ওতামেন্ডি। তাতে একটি শট বাকি থাকতেই উল্লাসে মেতে ওঠে বিশ্ব চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com