1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে বিধবা নার্গিস হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

শেরপুর : শেরপুরে টাকা চুরি করতে গিয়ে দেখে ফেলায় প্রতিবেশী বিধবাকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় অভিযুক্ত আলিমুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সহায়তায় বুধবার (৩ জুলাই) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই তথ্য জানানো হয়। আলিমুল হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, গত ২৭ জুন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী নার্গিস বেগম ব্যাংক থেকে ২ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে নিজ ঘরের ট্রাঙ্কে রাখেন। বিষয়টি স্থানীয় ছিঁচকে চোর আলিমুল ইসলাম টের পেয়ে ওই টাকা চুরির উদ্দেশ্যে একইদিন মধ্যরাতে নার্গিস বেগমের বসতঘরের দরজা ভেঙে প্রবেশ করে এবং চুরির চেষ্টা করে। এসময় ট্রাঙ্কের তালা ভাঙার শব্দ শুনে নার্গিস বেগম টর্চ লাইট জ্বালিয়ে আলিমুলকে চিনে ফেলেন। এতে আলিমুল তার হাতে থাকা ছুরি দিয়ে নার্গিস বেগমের পেট ও গলায় আঘাত করে পালিয়ে যায়।
পরে চিৎকার শোনে নার্গিস বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুন রাতে মারা যান। ওই ঘটনায় নিহতের ছেলে রাকিব হোসেন প্রকাশ বাদী হয়ে আলিমুলসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে হত্যাকাণ্ডের পর আলিমুল গা ঢাকা দিয়ে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাইদুর রহমান, ডিআইও ওয়ান জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com