1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে জলাবদ্ধতা নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুলাই, ২০২৪

নালিতাবাড়ীতে (শেরপুর) : এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে জলাবদ্ধতা নিরসনে ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। সোমবার (৮ জুলাই) দুপুরে নালিতাবাড়ী শহরের নয়ানিকান্দা গরুহাটি এলাকায় মহাসড়ক সংলগ্ন স্থানে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

সূত্র জানায়, নয়ানিকান্দা গরুহাটি বাইপাস মহাসড়কের পূর্ব পাশে ব্রিজের ধার ঘেঁষে পানি চলাচলের পথ বন্ধ করে মাটি ভরাট ও স্থাপনা তৈরি করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাকিজুল ইসলাম তারা। মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জায়গার সাথে মিলিয়ে তার ব্যক্তিগত জমি ভরাট করায় পানি চলাচলে বিঘ্ন ঘটে। চলতি বর্ষা মৌসুমে ভরাটকৃত জমির উজানে বৃষ্টির পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। এর ফলে উজানে থাকা প্রায় ১শ একর জমিতে আমনের আবাদ নিয়ে শঙ্কায় পড়েন সংশ্লিষ্ট কৃষকরা। এমতাবস্থায় সম্প্রতি দুর্ভোগের বিষয়টি তুলে ধরে কতিপয় ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাটকৃত জমি উদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় শ্রমিক ও স্কেভেটর দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার পাশাপাশি ভরাটকৃত জমি খনন করে পানি চলাচলের ব্যবস্থা করা হয়। অভিযানকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মোশারফ হোসেন, পৌর মেয়র আবু বক্কও সিদ্দিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তাকিজুল ইসলাম তারা জানান, আমার জমির সামনে যে জায়গাটুকু রয়েছে তা সড়ক ও জনপথ বিভাগের। স্বাভাবিক ভাবেই সামনের জায়গা অনেকেই ব্যবহার করেন। এ জায়গা সরকারের প্রয়োজনে যে কোন সময় চাইলে নিতে পারে। কাজেই এ নিয়ে আমার কোন আপত্তি বা অভিযোগ নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, নালিতাবাড়ী পৌরসভাধীন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছিল। এর ফলে মানুষ দুর্ভোগে পড়েছিল এবং কৃষি জমিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছিল। বিষয়টি নিয়ে অভিযোগ করায় আমরা এর সত্যতা পেয়েছি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছি ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com