1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংস্কারের বাহানায় অনেক বিষয়ে আপস করেছি, জুলাই সনদেও স্বাক্ষর করেছি আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির শ্রীবরদীতে ২৫ বছরের চলাচলের রাস্তা বন্ধ: অবরুদ্ধ হতদরিদ্র পরিবার জ্বালানি চাহিদা পূরণে আরও ১ লাখ টন ডিজেল কিনছে সরকার নকলায় ভেজাল আইসক্রিম কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন আগামী সপ্তাহে সব শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ধর্মীয় ভাবগাম্ভীর্যে বান্দরবানে বুদ্ধ পূর্ণিমা উদযাপন শেরপুরে হাম-রুবেলা টিকাদান পরিদর্শনে যুগ্মসচিব ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল, ‘নারী সংস্পর্শে’ না যাওয়ার প্রতিজ্ঞা

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুলাই, ২০২৪
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে হাসেম আল ওসামা (২০) নামের যুবকের টানা চার বছর ধরে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। আর সেই প্রেমিকা তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টেনে অন্যত্র বিয়ে করায় ‘রাগে-ক্ষোভে’ নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন।

সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাসেম আল ওসামা ওই গ্রামের মো. শাহাজান আলীর ছেলে। তিনি সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদরাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

হাসেম আল ওসামা জানান, কুড়িগ্রাম জেলার রৌমারি সদরের মো. নুরুল আমিনের মেয়ে মোছা. নুপুর খাতুন (১৭)’র সাথে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। আমার সব কিছু মেনে নিয়ে সে আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। আমাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে না বলে শপথও করেছিল।

কিন্তু কয়েকদিন আগে আমি বেকার সেই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। বিষয়টি আমি মেনে নিতে পারিনি। ভাবছিলাম আত্মহত্যা করব। পরে পরিবারের কথা ভেবে আত্মহত্যা না করলেও চার বছর ধরে চুল, দাঁড়ি কাটেননি তিনি।

আর তার বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা ন্যাড়া করে সোনা-রুপা, গোলাপ ফুলের পাঁপড়ি ও ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন। শুধু মাথা ন্যাড়া আর গোসল করেই থেমে থাকেননি তিনি। শপথও করেছেন জীবনে আর কোনো মেয়ের সংস্পর্শে যাবেন না, এমনকি বিয়েও করবেন না।
তিনি আরো বলেন, ‘আমি ২০ লিটার দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করি। শপথও করেছি। জীবনে আর কোনো দিন প্রেম করব না।’শ্রীকৃঞ্চপুর গ্রামের ফিরোজ হোসেন জানান, হাসেম আল ওসামা একটি মেয়ের সাথে প্রেম করেন। পরে সেই প্রেমিকা অন্যত্র বিয়ে করায় তিনি দীর্ঘ দিন পর চুল, দাড়ি কেটে ও দুধ দিয়ে গোসল করেছেন।

তাড়াশ ইউনিয়ন পরিষদ পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। ছেলেটির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। রাগে-ক্ষোভে হাসেম নিজ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন। এ সময় তার পাশে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com