1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে উল্টো রথযাত্রায় শেষ হলো ৯ দিনের উৎসব

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব জগন্নাথদেবের রথযাত্রার সমাপনি সম্পন্ন হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকেলে ৫ নালিতাবাড়ী শহরের লোকনাথ মন্দির হতে উল্টো রথযাত্রা শুরু হয়। পরে শহর প্রদক্ষিণ করে গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। গত ৭ জুলাই রোববার শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয় এ উৎসব।

এ উপলক্ষে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়, শহর পুজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক সাহা, সাধারণ সম্পাদক বিধান সরকার শিবু প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com