1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরির ঘটনায় যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী থেকে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরির ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি আজাদ মিয়া (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ জামালপুর।

গত রোববার (১৪ জুলাই) রাত সাড়ে দশটার দিকে ঢাকার উত্তরখান থানার বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদ মিয়া শ্রীবরদী উপজেলার কারারপাড়া গ্রামের আফরোজ আলীর ছেলে।

সোমবার র‌্যাবের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা গ্রামের অটোরিকশা চালক নূর ইসলামের ষোল বছর বয়সী ছেলে শাহীন গত ৫ জুন অটোরিকশা ভাড়ায় চালাতে বের হয়। দুপুর দেড়টার দিকে নালিতাবাড়ী শহরের চিতাখলা মোড় থেকে এক যাত্রী নকলার ধনাকুশা বাজারের যাওয়ার জন্য ওই অটোরিকশাটি ভাড়া করে। পথিমধ্যে যোগানিয়া পূর্বপাড়া মোড়ে যাওয়া মাত্র সাদা রঙের প্রাইভেটকারে আসা দু’জন লোক অটোরিকশাটি থামায়। এরপর তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে যাত্রীর দেহ তল্লাশি করে মাদক পাওয়া গেছে বলে জানায়। পরে ওই যাত্রীসহ অটোচালক শাহীন মিয়াকে প্রাইভেটকারে উঠিয়ে তিনানী বাজারে অদূরে ফাঁকা রাস্তায় নিয়ে দু’জনকে ছেড়ে দেয়।

এদিকে ডিবি পুলিশ পরিচয়ে যোগানিয়া থেকে অটোরিকশাটি নেওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা অটোরিকশাসহ সেলিম নামে একজনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ অটোরিকশাসহ সেলিমকে আটক করে। পরে সেলিমের দেওয়া তথ্যে ডিবি পুলিশ সেজে অভিনব পন্থায় অটোরিকশা চুরির ঘটনা প্রকাশ পায়। এ ঘটনায় নূর ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে।

র‌্যাব জানায়, জনতার হাতে আটক সেলিম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাউসা গ্রামের আব্দুল গাফফারের ছেলে। মামলার পর সেলিম ছাড়া অন্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com