1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

ঝিনাইগাতিতে প্রান্তিক কৃষকের ধান কেটে দিল উপজেলা প্রশাসন-কৃষি বিভাগ

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : করোনা পরিস্থিতিতে অসহায় প্রান্তিক চাষীদের সহায়তার লক্ষ্যে কম্বাইন্ড হারভেস্টার (ধান কাটা মেশিন) দিয়ে ধান কাটা ও মাড়াই কার্যক্রম হাতে নিয়েছে শেরপুর জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১২ মে) ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের আহাম্মদনগর গ্রামের চার প্রান্তিক চাষীর দুই একর জমির পাকা বোরো ধান কেটে মাড়াই করে দেওয়া হয়েছে। দুপুরে ধান কাটা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, অতিরিক্ত কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খোন্দকার মঞ্জুরুল হকসহ এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার জানান, কৃষিতে ব্যবহৃত যন্ত্রের সাথে কৃষকদের পরিচিতি ও যন্ত্রের প্রয়োগ বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকারের কৃষি বিভাগ। এরমধ্যে বৈশ্বিক করোনা পরিস্থিতি চলমান থাকায় অনেক প্রান্তিক চাষী অসহায় হয়ে পড়েছেন। ফলে কৃষিতে যান্ত্রীকিকরণের পাশাপাশি অসহায় এসব কৃষকের পাশে দাড়াতে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার বিভিন্ন এলাকার প্রান্তিক চাষীদের ধান কেটে মাড়াই করে দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ জানান, জেলা প্রশাসক মহোদয়ের আর্থিক সহায়তায় কৃষকদের বিনামূল্যে হারভেস্টার মেশিনে ধান কাটা ও উপজেলা প্রশাসন এবং কৃষি অধিদপ্তরের তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে আজ আহাম্মদনগর এলাকার শ্রী সচিন্দ্র চন্দ্র শীল, আঃ রহিমসহ চার কৃষকের দুই একর জমির ধান কেটে মাড়াই করে এর উদ্বোধন করা হলো।
কৃষি অফিসার হুমায়ুন কবির আরো জানান, প্রান্তিক চাষীদের জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com