1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে সাউন্ড গ্রেনেড মারতে গিয়ে পুলিশের আঙ্গুল বিচ্ছিন্ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

শেরপুর : শেরপুরে কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড মারার সময় শফিকুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (১৭ জুলাই) বিকেলে শেরপুর শহরের থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খরমপুর মোড় থেকে থানা মোড় পর্যন্ত এ ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল যোগ দিলে ছাত্রলীগসহ পুলিশ কোণঠাসা হয়ে পরে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড রাবার বুলেট, টিয়ার গ্যাস ছুড়লে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়। সাউন্ড গ্রেনেড ছুড়ার সময় শফিকুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের হাতের কবজির সামনের অংশ ছিন্নভিন্ন হয়ে যায়।

সাধারণ ছাত্ররা দাবি করেন, কোটা ব্যবস্থা নিয়ে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ছাত্রলীগ বিনা উস্কানিতে হামলা করে। এ সময় তাদের কমপক্ষে ২৫ জন আহত হয়। এর মধ্যে ১২ জনকে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে তাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। এর মধ্যে একজনের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com