1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুলাই, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পাওনা টাকা চাওয়ায় নাজমুল হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার তাতিহাটী ইউনিয়নের চককাউরিয়া বনপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত জাফর (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। জাফর একই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক প্রয়োজনে জাফর প্রায় দুই বছর আগে আত্মীয় নাজমুল হোসেনের মা মাজেদা বেগমের কাছে ২ লাখ টাকা হাওলাত নেয়। পরবর্তী সময়ে ওই টাকা পরিশোধ না করায় নাজমুল হোসেন তার মায়ের কাছ থেকে নেওয়া টাকা চায়। এ নিয়ে নাজমুল ও জাফরের মাঝে মনমালিন্য তৈরি হয়। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যায় জাফর ও তার লোকজন নাজমুল হোসেনকে পিটিয়ে মাথা ও শরীরে গুরুতর আহত করে। ফেরাতে গেলে নাজমুলের মা মাজেদা বেগম ও নানা মাছেন আলীকেও মারধর করে জাফর ও তার লোকেরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হোসেনকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে রেফার্ড করেন। পরে পথিমধ্যে গাজীপুর বোর্ড বাজার এলাকায় পৌছালে নাজমুলের মৃত্যু হয়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে শনিবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। হত্যা মামলার প্রধান আসামী জাফরসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com