1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির তুঘলকি কান্ড, অয়ৌক্তিক এবং ভৌতিক বিলসহ সীমাহীন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় কয়েক’শ মানুষ।
বুধবার বেলা বারোটায় মনোহরীপট্টি সংলগ্ন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ কর্মসূচীর আয়োজন করে কলাপাড়া নাগরিক উদ্যোগসহ বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এসময় বক্তব্য রাখেন- নাগরিক উদ্যেগের সভাপতি কমরেড নাসির তালুকদার, মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম, ফরিদগঞ্জ হাইস্কুলের শিক্ষক আতাজুল ইসলাম।
বক্তারা বলেন, করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি মার্চ ও এপ্রিল মাসের বিল একত্রে প্রদান করে এবং পরিশোধের ঠিক একেবারে শেষ তারিখে এসে এসব বিলকাগজ গ্রাহকদের হাতে ধরিয়ে দেন, যা খুবই রহস্যজনক। এর ফলে কলাপাড়ায় প্রায় চল্লিশ হাজার গ্রাহক বিশাল এক বিড়ম্বনায় পড়েছে।
বক্তারা আরো বলেন, বর্তমান পরিস্থিতে জুন পর্যন্ত বিল না দেয়াসহ বিদ্যমান ডিজিটাল মিটার বাতিল করার দাবী জানায় তারা। এসব দাবী মানা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com