1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

ঝিনাইগাতিতে অগ্নিকান্ডে মাদরাসা ভস্মিভূত, পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীর দারুল উলুম ডেফলাই আল আকসা মাদরাসা অগ্নিকান্ডে পুড়ে গেছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম জানান, বর্তমানে বন্ধ থাকায় হঠাৎ করে মাদরাসা ঘরটিতে আগুনের সূত্রপাত হয়। কোনকিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা মাদরাসার ঘরজুড়ে ছড়িয়ে পড়ে। এসময় শিক্ষার্থীদের রেখে যাওয়া বই ও পোশাকসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে পুড়ে ছাঁই হয়ে যায় ৭২ ফুট লম্বা টিনসেড ঘরসহ ছাত্রদের বই-খাতা, কাপড়-চোপড়, বেডিং, ট্রাংক, আসবাবপত্র এবং মাদরাসা অফিসে লাগানো সোলার ও ল্যাপটপসহ সবকিছু। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন মাদরাসার পরিচালক ও কমিটির লোকজন।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com