1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

মহিপুরে জেলেদের ভিজিএফ ও ভিজিডির চাল বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে ১১০০ জেলের মাঝে ৮০ কেজি করে ভিজিএফ ও ভিজিডির চাল স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে। মহিপুর থানার সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কার্ডধারী জেলেদের মধ্যে বুধবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইসমাইল হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় জেলে কার্ডধারী কয়েকজন পুরুষ ও মহিলা চাল না পাওয়ার অভিযোগ করলে সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বাররা জানান, বরাদ্দ কম থাকায় প্রায় পাঁচ শতাধিক কার্ডধারী জেলেকে ভিজিএফ দিতে পারেননি তারা। তবে এদেরকে রেশন কার্ড, বয়স্কভাতা ও ত্রাণ সহায়তা করার মাধ্যমে সমন্বয় করা হয়েছে।
মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মো: নুরুল ইসলাম হাওলাদার বলেন, এ ইউনিয়নে কার্ডধারী প্রায় আড়াই হাজার জেলে রয়েছে। দুই দফায় প্রায় দুই হাজার জেলেকে ভিজিএফ এর চাল দেয়া হয়েছে। বাকি জেলেদের বয়স্ক ভাতা ও রেশন কার্ডসহ অন্যান্য ত্রাণ সহায়তা দেয়া হয়েছে এবং সকল শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে স্বচ্ছভাবে প্রত্যেকের মাঝে এ চাল বিতরণ করা হয়।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com