1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে কনস্টেবলের রাজকীয় বিদায়

  • আপডেট টাইম :: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : ৪০ বছর পুলিশ কনস্টেবল হিসেবে চাকুরি জীবন শেষে রাজকীয় বিদায়ী সংবর্ধনা পেলেন শেরপুরের শ্রীবরদী থানার খোশ মাহমুদ। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় শ্রীবরদী থানার পক্ষ থেকে ফুল ও বেলুন দিয়ে সাজানো হয় পুলিশের গাড়ি। সাজানো গাড়িটিতে বিদায়ী কনস্টেবল খোশ মাহমুদকে তুলে দেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী ও অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল লতিফ মিয়া। সাজানো ওই গাড়ির সামনে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বিদায়ী কনস্টেবল খোশ মাহমুদকে তার নিজ বাড়ি তাতিহাটী এলাকায় পৌছে দেওয়া হয়।

ওসির এমন উদ্যোগে খুশিতে আত্মহারা হয়ে বিদায়ী কনস্টেবল খোশ মাহমুদ বলেন, সাধারণত কনস্টেবলদের বিদায়ে কোন অনুষ্ঠান করা হয় না। ওসি স্যার আজ আমাকে যে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছেন তা আমার চিরদিন মনে থাকবে। এ সময় তিনি আবেগে কান্নায় ভেঙ্গে পড়েন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, একজন সহকর্মীকে ব্যতিক্রমীভাবে বিদায় দিতে পেরে আমি আনন্দিত। কর্মজীবনের শেষ বেলাকে রাঙ্গিয়ে তুলতে চেষ্টা করেছি। আজকের স্মৃতিটুকু তার বাকী জীবনে চলার পথে আনন্দধারা হয়ে কাজ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com