1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে যুবলীগ নেতা আমিনুল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর পাঁচগাঁও মিতালী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তিগত বোনাস সহায়তা প্রদান করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের উপ-প্রচার সম্পাদক ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম।
বুধবার (১৩ মে) রাতে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শণ ও ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাত করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও প্রত্যেককে আসন্ন ঈদ উপলক্ষে উপহার হিসেবে ২ হাজার টাকা করে বোনাস সহায়তা প্রদান করেন। তিনি বলেন, আগুনে যে ক্ষতি হয়েছে তা হয়ত আমি পুষিয়ে দিতে পারব না। তবে যেন অন্তত কিছুটা হলেও আপনাদের পাশে দাড়াতে পারি সে জন্য আপনাদের খাদেম হিসেবে খোঁজ নিতে এসেছি। আপনারা অনেকেই আমাকে না দেখে ভোট দিয়েছিলেন। আমি কথা দিয়েছিলাম, নির্বাচিত হলে পাশে থাকব। সে কথা রেখে আপনাদের পাশে থকার চেষ্টা করছি। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের পুনরায় ব্যবসা পরিচালনার জন্য উৎসাহ প্রদান করেন। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আক্ষেপ করে বলেন, অগ্নিকাণ্ডের পর কেউ তাদের খোঁজ নিতে যাননি।
উল্লেখ্য, গত রোববার (১০ মে) দিবাগত গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি কলার দোকান, চায়ের দোকান, ফার্ণিচারের দোকান, কাপড়-দর্জির দোকান ও একটি ওষুধের ফার্মেসী সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়াও কলা ও চা বিক্রেতা দুই সহোদরের মা ছেলেদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে শোনে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com