1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

নালিতাবাড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসায়ী ও ক্রেতাদের জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : সরকারের নির্দেশনা অনুযায়ী মহামারী করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ব্যবসায়ী ও একই অপরাধে ক্রেতাদের মোট ২৮ হাজার ১৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর থেকে তিন ঘণ্টাব্যাপী শহরের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। শহরের কাপড়ের মার্কেট, কসমেটিক্স মার্কেট ও কাঁচাবাজারে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মেনে সামাজিক দূরত্ব বজায় না রাখা, মাস্ক না পড়া ও প্রশাসনের নির্দেশনা অমান্য করে কাঁচা বাজার স্থানান্তর না করায় বিভিন্ন ক্যাটাগরির ১২ ব্যবসায়ীকে ভ্রামমান আদালতে জরিমানা করা হয়। একইসাথে স্বাস্থ্যবিধি না মানায় বাজারে আসা ক্রেতাদেরও বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com